আসসালামু আলাইকুম
আজকে ১-১-২০২৬ ইং মাইলাইল শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ে নতুন ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই ও রজনীগন্ধা ফুল দিয়ে বরন করা হয়,এই স্কুল টা প্রায় ১৭ বছর বন্ধ থাকার পর, প্রবাসী ও দেশের কিছু মানবতার ফেরিওয়ালা ও শিক্ষা অনুরাগী তাদের ম্যাধমে আবারো নতুন করে চালু করা হলো,প্রবাসীদের আর্থিক সহোযোগিতায় ও স্থানীয় লোকজনের কঠুর প্ররিশ্রমে আজকে থেকে আবারো চালু হলো এই স্কুল, যারা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মোক্তারুজ্জামান মিল্টন সাহেব( সভাপতি)আকবর আলী (ক্যাশিয়ার)আনোয়ার হোসেন সেচ্ছাসেবী, মোঃ সহিদ মিয়া( বিশিষ্ট ব্যাবসায়ই)শেখ নরু(উপদেষ্টা)সহিদ হোসেন(প্রচার সম্পাদক)সহো স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রবাস থেকে যারা যারা লাইভে সংযুক্ত ছিলেন,সেলিম ইব্রাহিম(প্রধান উপদেষ্টা)আলমগীর কবির(সহ-সভাপতি)ফারুক হুসাইন(উপদেষ্টা)ডাঃ আবু তালেব,নাফ্ফার হুসাইন, জামান আরিফ, শেখ সুমন,সহো আরো অনেকে,তাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল জামান রিংকু আমাদেরকে বলেন আমরা প্রবাসী অনেকেই আছি স্কুলের জন্য কাজ করতাছি,আরো শিক্ষা অনুরাগী প্রবাসীদের এগিয়ে আসতে হবে,স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে হবে,তাহলেই স্কুল টা আরো সুন্দর ও আধুনিক সময়োপযোগী করা সম্ভব, সভাপতি সাহেব বলেন আমাদের সকলের প্রচেষ্টায় আজকে স্কুল টা নতুন করে প্রান ফিরে পেলো,এবং প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।









